নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার

নভেম্বর ৮, ২০২৩ ৮:৩৯ 👁️ ৪৪৪ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটিতে পরিত্যক্ত অবস্থায় ১ টি ব্যাগে থাকা ৫টি ৫টি ককটেল উদ্বার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথানীপাড়া থেকে এসব ককটেল উদ্বার করা হয়। বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

জানা গেছে, র‌্যাবের নিকট গোপন তথ্য আসে রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর কুথানী পাড়া গ্রামে কয়েকজন ব্যক্তি সন্দেহজনক চলাফেরা করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের দল রাত ১টার দিকে উক্ত এলাকার জনৈক বাদলের বাড়ীর পিছনে অভিযান চালিয়ে একটি সিমেন্টের ব্যাগে সন্দেহজনক ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। তৎক্ষনাৎ উক্ত এলাকাটি ঘেরাও করে এবং নিকটবর্তী বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

পরবর্তীতে রাজশাহী হতে র‌্যাবের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট উক্ত ব্যাগের ভিতর থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করে। র‌্যাবের ধারণা উক্ত ককটেলগুলো চলমান অবরোধে নাশকতায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল বলে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।