নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:১২ 👁️ ৯১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন সহযোগী সদস্যদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজশাহী কলেজের ১৭ নম্বর গ্যালারি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও আরসিআরইউর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, ‘নবীনদের হাত ধরেই তৈরি হবে নতুন বাংলাদেশ। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এই কলেজ ও দেশ দক্ষ জনশক্তি পাবে।’

নবীন সদস্যদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, সাংবাদিকতা চর্চার বিষয়। নতুন সদস্যরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবেন এবং সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজের সত্য তুলে ধরবেন। পাশাপাশি নিজের ক্যারিয়ার গঠনের সঙ্গে সমাজ ও দেশের জন্যও কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। তিনি বলেন, ‘তোমাদের কাজের মাধ্যমে নতুন পরিচয় তৈরি হবে। নিজেকে গঠনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। তোমাদের কাজ যেন বাবা-মা, রাজশাহী কলেজ ও দেশের জন্য সম্মান বয়ে আনে।’

প্রফেসর হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকে সুসাংবাদিকতার চর্চা ও বিকাশে কাজ করে আসছে। এ সংগঠনের মাধ্যমে তৈরি হওয়া দক্ষ ও যোগ্য সাংবাদিকেরা দেশি-বিদেশি গণমাধ্যমে কাজ করছেন। নবীনদের তারুণ্যের উদ্যম ও ভালোবাসা নিয়ে এই ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

আরসিআরইউর সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সংগঠনের শিক্ষক উপদেষ্টা ও রাজশাহী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, সাবেক শিক্ষক উপদেষ্টা আজমত আলী রকি এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

শুভেচ্ছা বক্তব্য দেন আরসিআরইউর সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ, সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি ও এনটিভির রাজশাহীর অনলাইন প্রতিবেদক আবু সাঈদ রনি, সভাপতি আব্দুল আলিম, সাবেক সহ-সভাপতি সুজন আলী ও সাধারণ সম্পাদক জুল ইকরাম ফেরদৌস।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নতুন সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। অনুষ্ঠানে আরসিআরইউর সদস্য, সহযোগী সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।