নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের চারজন সনাতন ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

অক্টোবর ২১, ২০২৪ ৬:১৬ 👁️ ২৪ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ কানসাট এলাকার বাগদূর্গাপু্র গ্রামের একই পরিবারের চারজন সনাতন ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম শান্তির ধর্ম; আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

এমন আত্ম-উপলব্ধি থেকে কানসাট বাগদুর্গাপুরে একই পরিবারের চারজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (২০ অক্টোবর) রাতে কানসাট বাগদুর্গাপুর ফুটবল মাঠে এক বিরাট তাফসীরুল ইসলামী জালসায় বিশিষ্ট মাওলানা আমির হামজার হাতে একই পরিবারের চারজন হিন্দু ব্যক্তি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

তাফসীরুল কুরআন মাহফিলে হাজারো মুসলিম জনতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাওলানা আমির হামজা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের চারজন ব্যক্তিকে কলেমা পড়ান।

খবর নিয়ে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বাগদুর্গাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী শ্রী অসিত এর পরিবার মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় সোমবার রাতে অনুষ্ঠিত নিজ গ্রামে এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিলে সপরিবারে মাওলানা আমির হামজার কাছে গিয়ে নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নওমুসলিমরা হলেন শ্রী অসিত (নতুন নাম আব্দুর রহমান), তার ছেলে শ্রী জয় কুমার (নতুন নাম মোঃ হুজাইফা), তার আরেক ছেলে শ্রী বিজয় কুমার (নতুন নাম মো.আলিফ) এবং ছোট মেয়ে শ্রীমতি বৃষ্টি রানী (নতুন নাম মোসা: আয়েশা খাতুন)।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

অসিত (আব্দুর রহমান) ইসলাম ধর্ম গ্রহণ শেষে জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। আজকে আমি সহ আমার পরিবার মিলে ইসলাম গ্রহণ করে খুবই আনন্দিত।

দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) এর প্রতি বিশ্বাস রেখে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।