নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যাচ্ছে দুই টাকায় ইফতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:১০ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ততম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিশ্বরোড মোড়। সেখানেই সড়কের পাশে টেবিলে পেঁয়াজু, বেগুনি, ছোলা, জিলাপি, কলাসহ বিভিন্ন পদের ইফতার সাজানো। মাত্র দুই টাকার বিনিময়ে পথচারি, রিকশাচালক, সাধারণ মানুষ যে কেউ কিনে নিচ্ছেন এ ইফতার প্যাকেজ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ইফতারের এ আয়োজন পথচলতি রোজাদারদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশ্বরোড মোড় এলাকায় মাসব্যাপি দুই টাকার বিনিময়ে ইফতার প্যাকেজ বিক্রির এ উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

আয়োজকরা জানান, পথচারী, রিকশা-অটোচালকসহ পথে থাকা মানুষের কথা ভেবেই সড়কের পাশে ইফতার আয়োজন। আর দুই টাকা মূল্য রাখা হয়েছে, যাতে ইফতারটা যারা সংগ্রহ করবেন, তারাও বিব্রতবোধ না হন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

শুক্রবার ইফতার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের ইফতার স্টলে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বুলু বিশ্বাস, বিএনপি নেতা আব্দুল কাদের কামাল, ছাত্রনেতা মিম ফজলে আজিম, নাহিদুল হক জনি, হামিদুর রহমান, মোহাম্মদ আজিজুল হক, আলমগীর হোসেন,মোহাম্মদ নূরে আলম তৌসিক, রুমেল, আসিফসহ অনান্যরা।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।