নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাসহ ১২ জনের নামে বিস্ফোরক আইনে মামলা

জুলাই ১৮, ২০২৪ ৫:৩৯ 👁️ ৩৫ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

মামলার এজাহার থেকে জানা যায়, বিস্ফোরক আইনে ১২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও আসামি করা হয়েছে ১৫০-১৬০ জনকে। মামলার পর রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গ্রেপ্তার দুইজন হলেন- বারোঘরিয়া ৪ নং ওয়ার্ডের কলোনিপাড়া এলাকার মৃত অহাব আলীর ছেলে টিপু সুলতান এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. কালু উদ্দিন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, মঙ্গলবার (১৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারোঘোরিয়া ব্রিজ সংলগ্ন এলাকা এবং শহরের শান্তি মোড় এলাকায় কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া পুলিশের কাজে বাধা দেন তারা। এসব অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।