নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

জুন ২৬, ২০২৫ ৮:৫২ 👁️ ৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সাধারন জনতার সমন্বয়ে সকালে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে একটি বিশাল র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “চক্র ভাঙো সংঘবদ্ধ অপরাধ রুখো” শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান (গম্ভীরা) অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এ, কে, এম, শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, রাসায়নিক পরীক্ষক, রাজশাহী বিভাগ মোঃ শফিকুল ইসলাম সরকার, পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি গোলাম ফারুক মিথুন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠানটিতে জেলার বিভিন্ন বাহিনী ও দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।