নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাটমোহরে ঈদগাহ নামকরণ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, বাড়িঘর ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৫ ১০:৪৭ 👁️ ১৮ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং বাড়িঘরও ভাঙচুরের শিকার হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আটলংকা গ্রামে এই ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা ভর্তি হয়েছেন। এদের মধ্যে রয়েছে বন্যাগাড়ী গ্রামের আজিম উদ্দিন, সুরমান আলী, আরমান আলী, আবুল হোসেন, রাশেদ হোসেন, আফজাল প্রামানিক, সেলিম হোসেন ও সাব্বির হোসেন। অন্যদের মধ্যে কয়েকজনকে আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের মধ্যে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে বিরোধ চলছিল। পূর্বে বিষয়টি মীমাংসার জন্য দুই গ্রামের প্রধানরা বসলেও সমাধান হয়নি। শুক্রবার নামফলক লাগানোর ঘটনায় কথা কাটাকাটির পর উভয়পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, ইট-পাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুর করা হয়।

আরও পড়ুনঃ  রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। এখনও থানায় কেউ অভিযোগ দেননি, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।