নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চারঘাটে বিএসটিআই’র অভিযানে অবৈধভাবে নকল কসমেটিকস পণ্য উৎপাদনকারী ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

ডিসেম্বর ৫, ২০২৪ ৭:০৫ 👁️ ৩৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে অদ্য রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে নকল ‘স্যানিটারি ন্যাপকিন, স্কিন ক্রিম ও স্কিন লোশন’ বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় চারঘাট বাজার এলাকায় অবস্থিত জিয়া প্রসাধনী প্রতিষ্ঠানটিকে ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা মাত্র) জরিমানা এবং প্রায় ৪০০০ পিস নকল পণ্য ও ৫০০০ পিস লেবেল ধ্বংস করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে লাইসেন্স ছাড়াই গোপনে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্রান্ড নকল করে উৎপাদিত কসমেটিকস পণ্যসামগ্রী বিক্রি-বিতরণ করে আসছিলো।
এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে নকল ‘স্কিন ক্রিম, স্কিন লোশন ও হেয়ার অয়েল’ বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় একই এলাকায় প্রাপ্ত রিয়া-রোশনী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা মাত্র) জরিমানা এবং প্রায় ২০০০ পিস নকল পণ্য ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী আরিফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চারঘাটের উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা ও বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।