নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চারঘাটে বিএসটিআই’র অভিযানে চার বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা

অক্টোবর ৩১, ২০২৪ ৩:৫১ 👁️ ৩১ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে বৃহস্পতিবার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় নন্দনগাছী এলাকায় অবস্থিত মিলন বেকারিকে ২৫ হাজার এবং রিফাত বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

একই অপরাধে পাটিয়াকান্দি বাজারে অবস্থিত ভাই ভাই বেকারিকে ১০ হাজার এবং জোতকার্ত্তিক এলাকায় অবস্থিত ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানসমূহকে লাইসেন্স গ্রহণের জন্য এক সপ্তাহ সময় প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

উক্ত সময়ের মধ্যে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নতকরণ এবং বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।