নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অক্টোবর ১৪, ২০২৬ ৬:৩৬ 👁️ ১৪ views
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট বাজারের কিচেন মার্কেটের টয়লেট থেকে খোরশেদ সরকার (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে টয়লেটের দরজা ভেঙে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম !

খোরশেদ সরকার চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মৃত করিম সরকারের ছেলে।

বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় ধরে কিচেন মার্কেটের টয়লেটের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বাজার কমিটির সভাপতিকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের মেঝেতে খোরশেদ সরকারকে পড়ে থাকতে দেখেন তাঁরা।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন

পরে তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ান মৃত ঘোষণা করেন। চিকিৎসক নিশ্চিত করেন, হাসপাতালে নেওয়ার প্রায় দুই ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

খোরশেদ সরকার স্ট্রোক ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। টয়লেটে গিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। পরিবারের সঙ্গে কথা বলে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।