নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন

অক্টোবর ১০, ২০২৬ ৯:১০ 👁️ ২৭ views
Link Copied!

আবু তাহের আনসারী, জয়পুরহাট : জয়পুরহাটে চরম উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​ফাইনালে জয়পুরহাট সদর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কালাই উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণের পর আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে খেলা অমিমাংসিতভাবেই শেষ হয়। পরবর্তীতে খেলার ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর টাইব্রেকারে কালাই উপজেলা ৪টি গোল করতে সক্ষম হলেও জয়পুরহাট সদর উপজেলা ৩টি গোল করতে সমর্থ হয়। ফলে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কালাই উপজেলা দল।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে রাকসু-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ

​খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আবদুল বারী, এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি। আজ অত্যন্ত সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখলাম। জয়পুরহাটে ফুটবলের এই জোয়ার অব্যাহত রাখতে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

​জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, জয়পুরহাটের যৌথ আয়োজনে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠজুড়ে উপস্থিত থেকে এই টানটান উত্তেজনার ফাইনাল খেলাটি উপভোগ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।