নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় দুই লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

অক্টোবর ১১, ২০২৬ ১০:২১ 👁️ ৪০ views
Link Copied!

মোহা. আসলাম আলী, বাঘা : মা-ইলিশ সংরক্ষণ ও সুরক্ষা আইন- ১৯৫০ অনুযায়ী রাজশাহীর বাঘায় কিশোরপুর পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে আবেদন

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা এর নেতৃত্বে পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  ফ্লিকের আস্থার প্রতিদান দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের যার মুূল্য দুই লক্ষাধিক টাকা।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও বাঘা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলন। নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ, সুরক্ষা ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে মাছ ধরতে না পারে সেলক্ষ্য এর সুরক্ষা নিশ্চিত করা প্রশাসন ও পুলিশের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণের সচেতনতা হওয়া উচিত। তবে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।