নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অক্টোবর ১২, ২০২৬ ৮:০০ 👁️ ২৪ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

সোমবার (১২ অক্টোবর) বিকাল চারটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রামেবি ক্যাম্পাসে উপাচার্য

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মুর্শিদা খাতুন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত কর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ডের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব এবং বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।