নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সৌদি আরবের রাজধানীতে নতুন করে বিকট বিস্ফোরণ

অক্টোবর ১১, ২০২৬ ১০:৫০ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এটি কি কোনো মিসাইল হামলা নাকি হামলা প্রতিহত করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে সেটি স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ  নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এরআগে গতকাল রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। যারমধ্যে দুই বাংলাদেশিও আছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং

এ হামলার পর আজ হুথিদের নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে শক্তিশালী হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এছাড়া সানার অন্যান্য জায়গাতেও হামলার ঘটনা ঘটে। এর এক ঘণ্টার মধ্যেই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রিয়াদ বিমানবন্দরে গতকালের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।

আরও পড়ুনঃ  প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে।

ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে করে বেসামরিক মানুষ বেশি হতাহত হচ্ছেন।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।