নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চারদিকে সরকার হটাও আওয়াজ উঠেছে: মিনু

নভেম্বর ১৮, ২০২২ ৬:১৫ 👁️ ৫৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘চারদিকে এখন এই আওয়াজ উঠেছে যে, এই সরকার হটাও, দেশ বাঁচাও। রিশাওয়ালা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের সাধারণ একজন কৃষকও এখন আর এই সরকারকে সহ্য করতে পারছে না।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

আগামী৩ তিন ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে রাজশাহী মহানগর মহিলা দলের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেছেন। শুক্রবার দুপুরে নগর বিএনপি কার্যালয়ে এই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু।

আরও পড়ুনঃ  বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

তিনি বলেন, দেশে এখন মারাত্বক দুর্ভিক্ষ শুরু হয়েছে। পরিবারের সদস্যদের মুখে দুই বেলা খাবার তুলে দিতে অভিভাবকরা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আটার দাম ৭০ টাকার ঘরে পৌঁছে গেছে। চিনি ১০০ টাকার উপরে, চালও জনগণের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। তাই এই সরকারের জনপ্রিয়তা বলতে আর কিছু নেই।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

মহিলা দলের রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহারেরর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।