নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার

সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:০৯ 👁️ ৩১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুনঃ  বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এক ক্ষুদে বার্তায় বাসস’কে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও দুই হাতে পিস্তল নিয়ে গুলিবষর্ণ করেছিল রুবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সেদিন সন্ত্রাসী রুবেল দু’হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছেন। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করতে মাঠে নামে র‌্যাব।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।