নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামী আবু কাহার গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৩:৫৩ 👁️ ১১৬ views
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ধর্ষণ মামলায় আবু কাহার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর-২০২৩) বেলা আনুমানিক সাড়ে ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আর এর আগে বুধবার দিনগত রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু কাহার জেলার কালাই উপজেলার শাইলগুন গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত আবু কাহার কখনো রিকশা চালাতেন, কখনো শ্রমিকের কাজ করতেন। ২৭ মে রাতে জয়পুরহাট পৌর শহরের প্রফেসরপাড়া এলাকায় ওই নারীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

মামলার পর থেকেই অভিযুক্ত আবু কাহার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকতেন। এরপর বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।