নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জয়পুরহাট বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান, ৫ জনের কারাদণ্ড

মার্চ ১৩, ২০২৪ ৫:১৮ 👁️ ৪০ views
Link Copied!

জয়পুরহাট, জেলায় আজ বিআরটিএ ও পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে পাঁচ দালালকে জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ও জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম মোতাহার হোসেন।
অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম (৫৯), আলম রশিদ (৪০), মামুনুর রশিদ (৪৪), রেজানুর রহমান ওরফে সাজু (৩৬) ও মাহাতাব উদ্দীন (৬২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বিআরটিএ ও পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীদের কাছ থেকে প্রতারণামূলক ভাবে অতিরিক্ত টাকা নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে দালালচক্র কাজ করছে, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয় । পরে তাদের প্রত্যেককে পাঁচশ’ টাকা করে অর্থদন্ড এবং পাঁচদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।