নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন নিয়ে চিত্রাঙ্কন

নভেম্বর ৩০, ২০২৩ ৯:২০ 👁️ ৯১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তন এর জন্য আমরা দায়ী নয়, আমরা কেনো এর শিকার হবো, জলবায়ু পরিবর্তনের জন্য বড়রা দায়ী, বড়রা মিথ্যা বলছে। পৃথিবীকে আমাদের জন্য অনিরাপদ করছে। তাদের প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করছে। শিশুরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তাদের জন্য নিরাপদ এবং সুন্দর পৃথিবীর দাবি করেন।

আরও পড়ুনঃ  মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন বিষয়ক জলবায়ু সম্মেলন (কপ-২৮) শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই ‘কপ-২৮’ সম্মেলনে বৈশ্বিক নেতা ও নীতি নির্ধারণীদের জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি ও ঘোষণা করা হবে। জলবায়ু পরিবর্তন জলবায়ু সম্মেলনের নেতাদের প্রতি উদ্দেশ্য বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে শিশুরা জলবায়ু পবির্তনের বিরুদ্ধে নানা আয়োজন করছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

এরই অংশ হিসেবে আজ রাজশাহীর পবা উপজেলার সুতাহাটিতে শিশুদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিরোধী চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রং তুলির মাধ্যমে ছবি এঁকে এঁকে শিশুরা পৃথিবী, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ, প্রতিবেশ এবং সবুজ বাংলাদেশের ছবি গুলো আকেন।

শিশুরা ছবি তুলে ধরে বলেন জলবায়ু পবির্তনের জন্য আমরা শিশুরা দায়ীনই, বড়রা দায়ী, ধনী দেশগুলো দায়ী। আমাদের জন্য নিরাপদ পৃথিবী চাই। তৃতীয় শ্রেণীর রোজিনা(১০) বলেন- আমরা আমাদের পাঠ্য বইয়ে পরিবেশ বলতে চারপাশে যা কিছু আছে সব কিছুকে বুঝি, সবাই ঠিকনা থাকলে আমরাও ভালো থাকবোনা. তাই পরিবেশ ভালো থাকলে আমাদের ভবিষৎও ভালো হবে।

আরও পড়ুনঃ  রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

অনুষ্ঠানটি বরেন্দ্র ইয়ুথ ফোরাম, স্বচ্ছলতা এসোসিয়েশন ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বচ্ছলতা এসোসিয়েশন স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ মরিয়ম সুলতানা,বারসিকের গবেষক ও আঞ্চলিক সমনব্য়ক শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সাধারণ সম্পাদ সাবিত্রী হেমব্রম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যুবসংগঠন স্বচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফারর্সী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।