নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে : নাহিদ

অক্টোবর ১৭, ২০২৫ ২:৩৯ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নাহিদ ইসলাম বলেন, ‘কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনীতির দলের ঐক্য বোঝে। কিন্তু রাজনৈতিক ঐক্য হলো সকল শ্রেণিপেশা মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে, এটা কোনো জাতীয় ঐক্য নয়।’

আরও পড়ুনঃ  ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অবহেলা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে।’

এ সময় জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি। শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করে, তাদের ন্যায্য অধিকার ও রাজনৈতিক অংশীদারত্ব নিশ্চিতে জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা।

আরও পড়ুনঃ  নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ

নাহিদ আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল, তাদের আইনের আওতায় আনা হয়নি বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করেছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি।’

বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্যসচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক আরমান হোসেন, সদস্য সচিব, রিয়াজ মোরশেদ, আহ্বায়ক হবেন মাজহারুল ইসলাম ফকির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।