নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে থাকে অভিনয়শিল্পীদের নানা প্রস্তুতি

নভেম্বর ১৪, ২০২৩ ১০:৪৮ 👁️ ১৪৭ views
Link Copied!

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে থাকে অভিনয়শিল্পীদের নানা প্রস্তুতি। চলচ্চিত্রশিল্পীদের জন্য কাঙ্ক্ষিত এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর আসর বসে। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণ শেষে প্রায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন, চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা।
প্রথমেই মঞ্চে আসেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরী। ‘ও হে শ্যাম’, ‘আয় বৃষ্টি ঝেপে’ গানের সঙ্গে পারফর্ম করেন তারা। এরপরে ইগল ড্যান্স কোম্পানির কোরিওগ্রাফিতে ছিল নুসরাত ফারিয়ার পারফরমেন্স। ছিল ঢালিউড কুইন অপু বিশ্বাস-তমা মির্জা, দীঘি-সায়মন সাদিক, গাজী আবদুন নুর-সোহানা সাবার মনোমুগ্ধকর পরিবেশনা।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

আজীবন সম্মাননাপ্রাপ্ত খসরু ও রোজিনার সিনেমার গানের সঙ্গে নাচ নিয়ে মঞ্চে আসেন জায়েদ ও আঁচল; তারা পরিবেশন করেন ‘ও প্রাণের রাজা’, ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান। দর্শক মাতিয়ে রাখেন এই জুটি।

এরপরই মঞ্চে আসেন মমতাজ, বালাম-কোনাল, ইমরান-কনা, লিজা-সাব্বির ও জান্নাতুল ফেরদৌস ঐশী। তাদের গান দর্শক হৃদয় আন্দোলিত করে। এ ছাড়া অভিনেতা মীর সাব্বির ও তারিন জাহান মঞ্চে ওঠেন।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

এই আসরের সমাপ্তি ঘটে সাদিয়া ইসলাম মৌয়ের দেশীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে। এর নির্দেশনা দিয়েছেন কবিরুল ইসলাম রতন।

গতবারের মতো এবারও নাচ ও গানের কোরিওগ্রাফির দায়িত্বে আছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসরে ১৩টি পরিবেশনার মধ্যে ১১টিই তার কোরিওগ্রাফিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।