নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জাতীয় নির্বাচনে নারীর জন্য ১০০ আসন দাবি

অক্টোবর ২৩, ২০২৩ ৫:২৭ 👁️ ৬৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী নির্বাচনে জাতীয় সংসদে নারীর জন্য ১০০ আসন সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সম্মিলিত নারী সমাজ রাজশাহীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

মানববন্ধনে বক্তরা বলেন, বর্তমান সরকার নারীর সামগ্রিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নারীর উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরী। এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসন নারীর জন্য সংরক্ষণের দাবি জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী এবং স্পিকার একজন নারী এবং বিরোধী নেত্রীও একজন নারী। ভোটের দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের অর্ধেক নারী ভোটার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসনে সরাসরি নির্বাচনের দাবি জানান তারা।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগ ও সম্মিলিত নারী সমাজ রাজশাহী জেলার সভাপতি মর্জিনা পারভীন, আইন সহায়তা কেন্দ্র রাজশাহীর সভাপতি এড. দিল সিতারা চুনি, নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহী জেলার সভাপতি সাবিহা সুলতানা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, পরিবর্তন রাজশাহী জেলার সভাপতি রাশেদ রিপন ও রাসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা পারভীন সাগরিকাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।