নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

নভেম্বর ৬, ২০২৬ ১১:০৪ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।মানচিত্র দেখুন

আরও পড়ুনঃ  রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

বাণীতে মাহফুজুর রহমান রিটন ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের কথা স্মরণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আরও পড়ুনঃ  নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ওই দিন সিপাহি-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। তাঁর ভাষ্য, এ বিপ্লবের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় এবং জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয় ঘটে।

আরও পড়ুনঃ  ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাণীতে তিনি আরও বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মানচিত্র দেখুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় পারস্পরিক বিভেদ ভুলে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি দিবসটির সার্বিক সাফল্য কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।