নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জুলাই সনদ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: ডা. তাহের

আগস্ট ২০, ২০২৫ ৫:২৬ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদের প্রধান ইস্যুগুলোতে আমরা (রাজনৈতিক দলগুলো) সবাই একমত হয়েছি। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের জন্য ও নির্বাচনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার (২০ আগস্ট) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে। এগুলো নিয়ে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলব, মতবিনিময় করব।

আরও পড়ুনঃ  নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এ সময় তার সঙ্গে একটি প্রতিনিধিদল ছিল।

এদিকে রাত ১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।