নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঝিনাইদহে একই সময়ে দুই স্থানে নির্বাচনী করায় ১৪৪ ধারা জারি

জানুয়ারি ৪, ২০২৪ ৩:৩৪ 👁️ ৬৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ঝিনাইদহে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী ও সমর্থকরা শহরের ২টি স্থানে একই সময়ে নির্বাচনী সভা আহ্বান করায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের ওয়াজীর আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড মাঠে ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুনঃ  মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম গন্মাধমকর্মীদেরকে বলেন, ঝিনাইদহ শহরে একই সময়ে পৃথক দুই স্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা সভা আহ্বান করেছে।

আরও পড়ুনঃ  রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কায় দুপুর ১২টা থেকে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই দুই এলাকায় ৪০০ গজের মধ্যে জননিরাপত্তার স্বার্থে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রসঙ্গত, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির জনসভা বিকেল ৩টায় হওয়ার কথা ছিল।

অন্যদিকে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে একই সময়ে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের জনসভা হওয়ার কথা ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।