নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

টাইব্রেকারে আর্সেনালের স্বপ্নভঙ্গ, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পিএসজি

মে ৩১, ২০২৬ ৩:৩১ 👁️ ১১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক :রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ফরাসি ক্লাবটি।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালের শুরুটা ছিল আর্সেনালের জন্য স্বপ্নময়। ম্যাচের মাত্র ৬ মিনিটে লিয়ান্দ্রো ত্রসার্ডের কাছ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ। প্রথমার্ধে শক্ত রক্ষণ গড়ে তুলে পিএসজিকে প্রায় নিষ্ক্রিয় করে রাখে ইংলিশ ক্লাবটি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পিএসজি। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে উসমান দেম্বেলে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর অতিরিক্ত সময়েও উভয় দল গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে শুরু থেকেই স্নায়ুচাপের লড়াই দেখা যায়। পিএসজির হয়ে গনসালো রামোস ও ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল) প্রথম শট সফল করেন। কিন্তু আর্সেনালের এবেরেচি এজে দ্বিতীয় শট মিস করলে চাপে পড়ে যায় দলটি। যদিও নুনো মেন্দেসের শট ঠেকিয়ে গোলরক্ষক ডেভিড রায়া আর্সেনালকে ম্যাচে ফেরান।

আরও পড়ুনঃ  ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

পরবর্তীতে ডেক্লান রাইস ও গাব্রিয়েল মার্তিনেলি গোল করে সমতা বজায় রাখেন। তবে সাডেন ডেথে পিএসজির লুকাস বেরালদো গোল করলে শেষ শটে আর্সেনালের গাব্রিয়েল মাগালায়েস ক্রসবারের ওপর দিয়ে বল মারেন। তাতেই শিরোপা নিশ্চিত হয় পিএসজির।

এই জয়ের মাধ্যমে ইউরোপের সেরা ক্লাবের মুকুট ধরে রাখল পিএসজি। অন্যদিকে, ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো আর্সেনালের।

উল্লেখ্য, ২০১৬ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল টাইব্রেকারে গড়াল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।