নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

টাঙ্গাইল-২ আস‌নে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

জানুয়ারি ৭, ২০২৪ ৭:০৮ 👁️ ৫৩ views
Link Copied!

সময়ের কথা ডেস্ক: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আস‌নের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ভোট বর্জনের ঘোষণা দি‌য়ে‌ছেন। তিনি জাল ভোট, এজেন্ট‌দের মারধরসহ বি‌ভিন্ন অভিযোগ এনে এই ঘোষণা দেন। রোববার (৭ জানুয়ারি) দুপু‌রে গোপালপুর উপ‌জেলার ঝাওয়াইল বাজারে নিজের নির্বাচন অফিসে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

এসময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

তিনি অভিযোগ করেন, নৌকার কর্মী-সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করেছে। ঈগলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।

অনেকের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বহু কর্মীকে আহত করেছে। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও এর কোন প্রতিকার মেলেনি।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জেলার পু‌লিশ সুপার‌কে বারবার ফোন কর‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রে‌ননি বলে অভিযোগ করেছেন এ স্বতন্ত্র প্রার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।