নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ট্রাকচাপায় সিএনজির চারজন নিহত

জুন ৫, ২০২৩ ১০:৩১ 👁️ ১৩৬ views
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ চারজন মৃত্যু হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও যাত্রী। সোমবার মহাসড়কের মহাদেবপুরে হাট-চকগৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে একটি ট্রাক মহাদেবপুর সদরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ চারজন নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

আরও পড়ুনঃ  চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ স্বাস্থ্যমন্ত্রীর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘বেলা ১টার দিকে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসি। এসে দেখি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে রাস্তার পাশে। পরে একে একে ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।’

আরও পড়ুনঃ  সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কারও নাম–পরিচয় জানা যায়নি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।