নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:১৩ 👁️ ১৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গরুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আরও পড়ুনঃ  চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর দিক থেকে গরু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমের সময় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘীর গ্রামের মো. মোজাহার (৬০) ও মো. সাফিকুল ইসলাম (৪৫), আদমদীঘি উপজেলার বড় আকিড়া এলাকার শহিদুল ইসলাম (৬০), দুপচাঁচিয়ার মাঝিপাড়া গ্রামের মেজবাহ (৩২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।

আরও পড়ুনঃ  বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক ও তিনজন স্থানীয় একটি টাইলস কারখানার শ্রমিক। তারা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে নিহত চারজনের লাশ বর্তমানে দুপচাঁচিয়া থানায় রয়েছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।