নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ফের হাসপাতালে ২০ শিক্ষার্থী

সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৫১ 👁️ ৯৯ views
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা মিড ডে মিলের ডিম খাওয়ার পর হঠাৎ তাদের শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে : রাসিক প্রশাসক

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. রফিকুল হক জানান, শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা বর্তমান ভালো আছে।

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর ) বালিয়াডাঙ্গীর মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে ৩৪ শিক্ষার্থী পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

এই দুই ঘটনায় বিদ্যালয়গুলোতে পরিবেশন করা খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
তিনি আরও জানান, আগের ঘটনায় অসুস্থ ৩৪ শিক্ষার্থীর মধ্যে প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ৩৪ জনের মধ্যে শুধু একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ‘আমার কপালে মনে হয় সারাজীবন ঝামেলা লেখা’

আশা করি সেও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এছাড়া আমার ওইসব বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেছি তারা কেউ আতঙ্কিত না এবং এটা আতঙ্ক হওয়ার মতো কিছু হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।