নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ডা. কাজেম হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে দেবীনগরে মানববন্ধন

নভেম্বর ১৭, ২০২৩ ৮:৪০ 👁️ ৮৮ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহীতে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তার নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে চর দেবিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনে চিকিৎসককে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় নিহত ডা. গোলাম কাজেম আলী আহমেদের নিজ গ্রাম দেবিনগরের বাসিন্দা ও স্বজনরা। মানববন্ধনে হত্যার ১৯ দিন পরেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় এর প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে চর্মরোগের জন্য একজন জনপ্রিয় বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন কাজেম আলী। অথচ চিকিৎসা দিয়ে ফেরার পথে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। কিন্তু তিনি সবসময়ই মানুষকে নি:স্বার্থভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এখন তার সেবা থেকে বঞ্চিতদের মাঝে হাহাকার বিরাজ করছে। অথচ ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যা অত্যান্ত হতাশাজনক।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

নিহত ডা. কাজেম আলীর প্রতিবেশীরা আরও বলেন, একজন মানবিক চিকিৎসক হিসেবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পরিচিত ছিলেন তিনি। আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের নিকট অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করা হোক। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবিনগর দাখিল মাদরাসার সহ-সুপার মো. ইসমাইল হোসেন, ডা. কাজেমের চাচাতো ভাই ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনোয়ারুল হক, আলাতুলি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম, দারুল আসহাব হাফেজিয়া মাদরাসা প্রধান শিক্ষক আব্দুল বারী, চর দেবিনগর জামে মসজিদের ইমাম ফুরকান আলী, গোদাগাড়ী হরিণবিসকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. আখতারুজ্জামান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলো, নিহত ডা. কাজেমের প্রতিবেশী ও স্বজনরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মধ্যরাতে রোগী দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।