নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৫:৫২ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া প্রতিযোগিতাগুলোর মাঝে বিপিএলের পর কেবল ডিপিএলেই সময় দিয়ে থাকেন। যে কারণে ক্রিকেটার ও ভক্তদের কাছে বাড়তি আগ্রহ রয়েছে ডিপিএল নিয়ে। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। তার আগে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেই তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন। আগামীকাল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ক্লাবটি।

এ ছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে। আসন্ন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে। দলের একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দলবদল করেছেন জাতীয় দলের আরও কয়েকজন সাবেক-বর্তমান ক্রিকেটার। নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, লিটন দাস, সাদমান ইসলাম এবং ইমরুল কায়েসদের নাম রয়েছে এই দলবদলে।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানও তীব্র রোষানলে পড়েন। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর বাইরেও ক্রিকেট সমর্থকদের একটি অংশ সাকিবকে যেন দেশে খেলার সুযোগ না দেওয়া হয় এই দাবিতে আন্দোলন করে আসছেন। যে কারণে মিরপুরে টেস্ট থেকে অবসর কিংবা বিপিএল কোথাও–ই আসা হয়নি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।