নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭০

নভেম্বর ৫, ২০২৪ ১০:৫৯ 👁️ ৩৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭০ জন। মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬৮, ঢাকা উত্তর সিটিতে ২৫৯, ঢাকা দক্ষিণ সিটিতে ২৪৮ ও খুলনা বিভাগে ১৩৫ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ এবং রংপুর বিভাগে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৭ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৬ জনের। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষা মূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।