নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণায় জোর দেওয়ার আহ্বান

অক্টোবর ৩০, ২০২৩ ৮:১৯ 👁️ ৮৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার আগে মশার আবাসস্থল ধ্বংস করে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। সেই কাজটি প্রতিটি পরিবারই ভাল করতে পারে। এটি যেন তারা করেন তার জন্য সচেতনতামূলক প্রচারণা আরও বেশি করে করতে হবে। মশার আবাসস্থল নির্মূল করা গেলেই ডেঙ্গু থেকে রেহাই মিলবে।
সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য ডা. আনোয়ারুল কবীর। জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপ-পরিচালক মো. আশরাফুল ইসলাম। সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ সভা পরিচালনা করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার রায়, উপপরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, বাংলাদেশ বেতারের রাজশাহীর আঞ্চলিক পরিচালক মো. হাসান আখতার, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক মাহমুদা পারভীন, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।