নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা, সরাসরি যাচ্ছেন এভারকেয়ারে

ডিসেম্বর ৫, ২০২৫ ১২:১৫ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

আজ (শুক্রবার) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। এরপর ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি।

আরও পড়ুনঃ  বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হিথ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন জুবাইদা রহমান। এরপর থেকে তার আসার অপেক্ষায় ছিলেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।

আজ শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ফের হাসপাতালে ২০ শিক্ষার্থী

তিনি আরও বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।’

১৩ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাঁকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে।

এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।