নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধনের অপেক্ষা

অক্টোবর ৮, ২০২৩ ২:০২ 👁️ ১৫৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের। আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উপর নির্মিত ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করবেন। এদিন ট্রেনে চড়েই প্রধানমন্ত্রী মাওয়া থেকে স্বপ্নজয়ের পদ্মা সেতু হয়ে যাবেন ফরিদপুরের ভাঙ্গা জংশনে।

শনিবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটে বিশেষ ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

রেল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকশী থেকে ছেড়ে আসা ১৩টি বগি ও ২টি পাওয়ার ইঞ্জিন সম্বলিত বিশেষ ট্রেন শুক্রবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুর রেলস্টেশন অতিক্রম করে। পরে এই বিশেষ ট্রেন ফরিদপুরের ভাঙ্গা জংশন হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া প্রান্তে গিয়ে পৌঁছায়। শনিবার দুপুরে পুনরায় ভাঙ্গা রেলস্টেশনে ফিরে আসে।

আরও পড়ুনঃ  রামেবি'র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন জানান, প্রধানমন্ত্রীকে বহন করা এ বিশেষ ট্রেন বেশ কয়েকবার পদ্মা সেতু দিয়ে ট্রায়ালের অংশ হিসেবে যাতায়াত করছে।

প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, এই অংশে রেল চলাচলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর স্পিড টেস্টে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলে ট্রেন। পরের দিন ১৬ সেপ্টেম্বর ৩০০ টন পাথর নিয়ে পরীক্ষামূলকভাবে মালবাহী ট্রেন চলে। ২০২৪ সালের জুন মাসে পুরো প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।