নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তত্ত্বাবধায়ক ছাড়া দেশে নির্বাচন হবে না: জয়নুল আবেদীন

সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:১৫ 👁️ ১০২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহবায়ক জয়নুল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশও নেবে না।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

‘আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচন দাবি’ নিয়ে বুধবার দুপুরে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর ভুবনমোহন পার্কে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে পদযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

সমাবেশে জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের আন্দোলন এখন শেষ অবস্থায়। সেই আন্দোলন হলো দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। অনেকে বলেছে এই কথা শুনেই শেখ হাসিনার কলিজা কেপেছে। তাই পাশের দেশে গেছে। অনেক রিকোয়েস্ট করে একটা সেলফি তুলে প্রচার করছেন- “আমেরিকার আমাদের সাথে আছে।” এরপর ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে আনলেন। এতকিছু করেও পার পাওয়া যাচ্ছে না।’

তিনি বলেন, ‘অনেকবার বলেছি আমাদের নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। আপনি প্রতিহিংসার কারণে তাকে বিদেশে যেতে দেননি। আপনার দিন প্রায় শেষ হয়ে গেছে। বেগম খালেদা জিয়াও মুক্তি পাবে। গণতন্ত্র মুক্তি পাবে এবং বিচারবিভাগও স্বাধীন হবে।’

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন সম্পাদক ও ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল, রাজশাহী রাজশাহী ইউনিটের আহ্বায়ক আবুল কাশেম, রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, ফ্রন্টের রাজশাহী বার ইউনিটের সদস্য সচিব এজাজুল হক এজাজ, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইসা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজশাহী ইউনিটের সভাপতি মাইনুল হাসান পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।