নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী অধ্যক্ষ আতাউর রহমানকে জমকালো বিদায় সংবর্ধনা

নভেম্বর ১৯, ২০২৫ ৩:৩৫ 👁️ ৩৪ views
Link Copied!

তানোর, প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমানকে জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে কলেজ চত্বরে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

আরও পড়ুনঃ  বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

কলেজের সভাপতি ও কোয়েল হাট কলেজের অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে ও মোহনপুর বসন্ত কেদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সহসভাপতি কাউন্সিলর আবু সাইদ বাবু ,তানোর পৌর বিএনপি বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজ, রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ,পাঁচন্দর ইউনিয়ন যুবদলের আহবায়ক লুৎফর রহমান প্রমূখ।

আরও পড়ুনঃ  সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারীসহ শিক্ষার্থী ও অভিভাবক ও বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকসহ সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।