নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬ ১০:১৩ 👁️ ৮৩ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করলেও তা পাঁচ দিনেও আদালতে প্রেরণ না হওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

জানা গেছে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত কলেজটির তানোর মৌজায় দশমিক ৭১ একর জমি তানোর রাজশাহী সড়কের গোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত যার দাগ নম্বর ১৫৪৪। কলেজের আয়ের জন্য বেসরকারি আমলে অস্থায়ীভাবে টিন কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত একটি দোকানঘর ভাড়া দেওয়া হয়। অভিযুক্ত লিটন ডেকোরেটরের মালিক মো আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করে দোকানটি দখলে রেখে দেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কলেজ কর্তৃপক্ষ একাধিকবার ভাড়া পরিশোধ ও জায়গা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিলেও তা উপেক্ষা করা হয়। অভিযোগ রয়েছে গত ১৯ এপ্রিল থেকে তিনি ওই জমিতে পাকা স্থাপনা নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করে ইটের দেয়াল তুলে দোকানঘর নির্মাণ শুরু করেন।

এ অবস্থায় কলেজের সম্পত্তি রক্ষায় অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো মোস্তফা কামাল গত ২০ এপ্রিল তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নম্বর ৯১৫। তবে পাঁচ দিন পেরিয়ে গেলেও জিডিটি তদন্তের অনুমতির জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

অভিযুক্ত আনিসুর রহমান দাবি করেন তিনি দীর্ঘদিন ধরে কলেজের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন এবং পরে জানতে পারেন জমিটি সরকারি খাস সম্পত্তি। সে কারণেই পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ বলেন বিষয়টি অবগত হওয়ার পর নির্মাণ কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জিডি আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।