নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:৫১ 👁️ ৬৭ views
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রোববার (১৩ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার মালিগ্রাম জাম্বুরাতলা উত্তরপাড়া এলাকায় নাসির মাতুব্বরের দর্জির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় গোলাপি রঙের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন এক গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

এ ঘটনায় পাঁচকুল গ্রামের মোঃ আলমগীর মাতুব্বরের ছেলে মোঃ আসাদ মাতুব্বর (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই দিন ভাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ আফজাল হোসাঈন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাউলিবেড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কাউলিবেড়া বাজারের মেইন স্ট্যান্ডের পাকা রাস্তার ওপর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন এক গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। এ ঘটনায় কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের বাচ্চু বেপারীর ছেলে রাকিব বেপারী (২৫)কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সাধারণ জনগণের স্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।