নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তুরাগ পাড়ে চোখের পানিতে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের

ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৩:১০ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষ হয়েছে। এতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাতে তারা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইজতেমার ময়দানের পাশাপাশি বাস, রিকশা, গাড়ি, সড়ক, ফুটপাত থেকে যে যেভাবে পেরেছেন মোনাজাত করেছেন।

আরও পড়ুনঃ  ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় ১২টা ২৭ মিনিটে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। তিনি উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  ঝুঁকিপূর্ণ কক্সবাজার মাঝির ঘাট ব্রিজ

মোনাজাতে মাওলানা জুবায়ের আল্লাহর কাছ সবার গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করেন। তিনি মোনাজাতে বলেন, আল্লাহ সবার মনে মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসা দান করুন। সব খারাপ থেকে সবাইকে হেফাজত করুন। মুসলিম দেশগুলোকে হেফাজত করুন। মুসলমানের ইমান, আমল, আখলাকের ওপর আপনার রহমত দান করুন। দ্বিনি কাজগুলো সঠিকভাবে সব মুসলমানকে পালন করার তাওফীক দিন। সফলতার সব রাস্তাগুলো খুলে দিন। সবার পেরেশানি দূর করতে দিন। অসুস্থদের সুস্থতা দান করুন।

এর আগে, গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বের দুই ধাপ পরিচালনা এবং অংশগ্রহণ করেছেন শূরায়ী নেজাম অনুসারী মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আম বয়ানে শুরু হয় প্রথম পর্বে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

প্রথম পর্বে তাবলীগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।