নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তেলুগু অভিষেকে জাহ্নবীর মোটা পারিশ্রমিক!

ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৮:৩৬ 👁️ ৫৮ views
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। পারিবারিক ঐতিহ্যে পরিচিতি পেয়েছেন বটে। তবে অভিনেত্রী হিসেবে নিজের পথচলায় চেষ্টার ত্রুটি রাখছেন না। গেলো বছর মুক্তি পাওয়া ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’তে তার অনবদ্য অভিনয়শৈলী মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। তাই জাহ্নবীর চাহিদাও বাড়ছে ক্রমশ।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

সেই সুবাদে বলিউড ছাড়িয়ে দক্ষিণী সিনেমায়ও ডাক এসেছে জাহ্নবীর। তেলুগু সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। আর প্রথম ছবিতেই নায়ক হিসেবে পাচ্ছেন জুনিয়র এনটিআরের মতো তারকাকে। যিনি ‘আরআরআর’-এ অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পেয়েছেন।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

শোনা যাচ্ছে, তেলুগু এই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন জাহ্নবী। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট বলছে, ৪ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন অভিনেত্রী। যা দক্ষিণের প্রথম সারির অভিনেত্রীদের মতোই।

রাশমিকা মান্দানা কিংবা ‘বাহুবলী’ খ্যাত তামান্না ভাটিয়াও এত বেশি পারিশ্রমিক পান না। অথচ জাহ্নবী অভিষেক সিনেমাতেই এই অঙ্কের সম্মানি বাগিয়ে নিচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে জাহ্নবী বা ছবিটির সংশ্লিষ্ট কেউ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

এটি জুনিয়র এনটিআরের ৩০তম সিনেমা। পরিচালনা করছেন কোর্তালা শিবা। তবে এখনও ছবিটির নাম ঘোষণা করা হয়নি। এ মাসের শুরুর দিকে জানা যায়, প্রায় ছয় মাস ধরে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে আলাপের পর শেষ পর্যন্ত জাহ্নবীকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

চলতি ফেব্রুয়ারির শেষ দিকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে এটি ভারতজুড়ে মুক্তি পাবে।
সূত্র: নিউজ১৮

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।