নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাবে দুধের ফেসপ্যাক!

অক্টোবর ২২, ২০২৬ ১১:২১ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বয়সের সঙ্গে সঙ্গে ত্বক বুড়িয়ে যায়। ধীরে ধীরে কমে যায় উজ্জ্বলতা। অবশ্য দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণেও ত্বকে বয়সের ছাপ পড়ে। নানাবিধ কারণে যাদের ত্বক আগের মতো উজ্জ্বল নেই, তারা ত্বকের হারানো সৌন্দর্য ফেরাতে দুধের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কেননা ত্বক উজ্জ্বল ও নরম রাখতে কাঁচা দুধের বিকল্প নেই। প্রাচীনকাল থেকেই রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ এই কাঁচা দুধ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাঁচা দুধের ফেসপ্যাক যেভাবে বানাবেন

দুধ ও চন্দনের ফেসপ্যাক
এই ফেসপ্যাক বানাতে লাগবে ১ চা চামচ কাঁচা দুধ, আধা চা চামচ চন্দনের গুঁড়ো। এই দুই উপাদান ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাক মুখে ১৫ মিনিটের জন্য লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুধ ও চন্দনের ফেস প্যাক মুখের ময়লা দূর করে। এছাড়াও, এটি ব্রণ কমাতে সাহায্য করে।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

দুধ ও মধুর ফেসপ্যাক
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এই ফেসপ্যাকের বিকল্প নেই। এই ফেসপ্যাক বানাতে ১ চামচ কাঁচা দুধে ১ চামচ মধু মিশিয়ে মুখে ভালো করে মেখে নিন। ১৫ মিনিট রেখে, পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বকের বলিরেখা কমায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। একই সঙ্গে, দুধ ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুনঃ  অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

দুধ ও হলুদের ফেসপ্যাক
ত্বকের যত্নে সেরা দুই উপাদান দুধ ও হলুদ। এই ফেসপ্যাক বানাতে আধা চা চামচ হলুদের গুঁড়ো ও ১ চা চামচ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে নিন। মুখে এই প্যাক ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদ এবং দুধের এই ফেসপ্যাক ত্বক পরিষ্কার করে এবং ত্বককে উজ্জ্বল করে।

সূত্র: নিউজ১৮

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।