নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দলে ফিরেই জয়ের নায়ক ‘ম্যাথিউস’

জানুয়ারি ১৫, ২০২৪ ৭:৩৭ 👁️ ৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রায় তিন বছর পর চলমান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লম্বা সময় পর দলে ফিরেই আরো একবার নিজেকে প্রমাণ করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে বললেন, এই ম্যাচটা তার কাছে অভিষেক ম্যাচের মতোই

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গতকাল রোববার কলম্বোতে আগে ব্যাটিং করতে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫১ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তবে ৩৮ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ম্যাথিউস। তার ব্যাটে ভর করেই জয়ের বন্দরে পৌছায় শ্রীলঙ্কা।

ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ম্যাথিউসের হাতে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মনে হচ্ছিল যেন অভিষেক ম্যাচ খেলছি… প্রায় তিন বছর পর খেলছি।

তবে কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টা করিনি আমি। আমার জন্য এটি আরেকটি সুযোগ ছিল শ্রীলঙ্কার হয়ে মাঠে নামার ও দেশের জন্য খেলার।’

ছোট লক্ষ্য তাড়ায় যথেষ্ট ভুগতে হয়েছে লঙ্কানদের। তার জন্য অবশ্য কলম্বোর উইকেটকে দায়ী করলেন ম্যাথিউস।

এই অভিজ্ঞ অলরাউন্ডারের মতে উইকেট অনেক মন্থর ছিল। ফলে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ম্যাথিউস বলেন, ‘এই উইকেটে লক্ষ্যটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এবং প্রয়োজন ছিল ভালো শুরু।

দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে উইকেট হারাই, মাঝের ওভারগুলোতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পড়তে থাকে ক্রমাগত। আমি তাই চেষ্টা করেছি উইকেট আঁকড়ে রাখতে, দাসুন শেষদিকে দুর্দান্ত খেলেছে।’

‘উইকেট খানিকটা ধীরগতির ছিল। ব্যাট করা ও শট খেলা সহজ ছিল না। জিম্বাবুয়েও খুব ভালো লড়াই করে আমাদের কাজ কঠিন করে তুলেছে। তবে শেষ দিকে দাসুন (শানাকা) সত্যিই ভালো খেলেছে।’-আরো যোগ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।