নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দুইদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নভেম্বর ৭, ২০২৫ ১:৫৮ 👁️ ১৯ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুইদিনের সরকারি সফরে আগামী শনিবার (৮ নভেম্বর) নিজ জেলা পাবনায় আসছেন। সোমবার (০৩ নভেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন এবং পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে রাষ্ট্রপতি আরিফপুর কবরস্থানে তার মা-বাবার কবর জিয়ারত করবেন।

আরও পড়ুনঃ  নরওয়ের সাথে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এরপর সাড়ে ১১টায় পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। এ ছাড়া সন্ধ্যা ও রাতে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি এবং রাতে পাবনা সার্কিট হাউসে থাকবেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

সফরের শেষদিন রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

এদিকে, পতিত সরকারের সময় রাষ্ট্র্রপতির পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেতো। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোড়নে ছেয়ে যেতো পুরো এলাকা। ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় দেড় বছর পর নিজ জেলায় যাচ্ছেন রাষ্ট্র্রপতি সাহাবুদ্দিন। কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছাস। অনেকটা নিরবতা বিরাজ করছে তার সফর ঘিরে। নেই তেমন কোনো আয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।