নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দুই অনুষ্ঠানের সাথে ঐক্য

নভেম্বর ২৯, ২০২২ ৪:৩৩ 👁️ ৫৪ views
Link Copied!

গণধ্বনি ডেস্ক: দেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকন্ঠ এবং চ্যানেল আই এর ১৮ বছরের নিয়মিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান আজকের সংবাদপত্রের সাথে যুক্ত হলো ঐক্য ডট কম ডট বিডি। ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ ৭ম সিজন এবং ঐক্য ডট কম ডট বিডি আজকের সংবাদপত্রের লাইভ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

এর আগে চ্যানেল আই সেরাকন্ঠ এবং আজকের সংবাদপত্র অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক যাত্রা নিয়ে চুক্তি স্বাক্ষর করেন ঐক্য ডট কম ডট বিডির যোগাযোগ সম্পৃক্তকরণ উইং পরিচালক সুরাইয়া আলম।

সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বিস্তারিত জানাতে চ্যানেল আই কার্যালয়ে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এবারের আসরের প্রধান বিচারক কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা, বরেণ্য রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ঐক্য ডট কম ডট বিডির উদ্যোক্তা উন্নয়ন উইং সভাপতি, বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা  ইকবাল সোবহান চৌধুরী সহ অন্যান্যরা।

গানে আওয়াজ তোল প্রাণে- স্লোগানে ১৪বছর আগে শুরু হওয়া বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকন্ঠ এবার আসছে নতুন উদ্যোমে। করোনা মহামারীসহ বিভিন্ন কারণে দীর্ঘ বিরতির পর এবার বসছে প্রতিযোগিতার সপ্তম আসর।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

অনুষ্ঠানের শুরুতেই আয়োজন নিয়ে জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ঐক্য ডট কম ডট বিডিকে নিয়ে শুরু হওয়া এবারের আসর নিয়ে প্রত্যাশার কথা জানান। আয়োজনের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন গান গাইতে পারেন এমন যেকোন বয়সের মানুষই অংশ নিতে পারবে  এবারের আয়োজনে।

ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী বলেন, এই ধরনের একটি বৃহত্তর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা ঐক্য ফাউন্ডেশন নিজেদেরকে অনেক বেশি সম্মানিত মনে করছি। আশা করছি আমাদের এ বন্ধন আরো দৃঢ় হবে।

রুনা লায়লা বলেন, যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

রেজওয়ানা চৌধুরী বলেন, সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।

ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ এবং আজকের সংবাদপত্র অনুষ্ঠানটির সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অপু মাহফুজ। আগামী ৯ই ডিসেম্বর থেকে ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ ৭ম সিজনের অডিশন রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে। ৭ম সিজনের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মারিয়া নূর।

আগামী ১ডিসেম্বর থেকে চ্যানেল আই তে নতুন আঙ্গীকে নতুন কলেবরে দেশের প্রখ্যাত সাংবাদিকবৃন্দ, জাতীয়  দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ, টেলিভিশন মিডিয়ার বার্তা সম্পাদকবৃন্দ, বিভিন্ন অনলাইন পত্রিকার সম্পাদক বৃন্দ এবং দেশের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরাসরি অংশগ্রহণ করবেন মতিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রতিদিন ঐক্য ডট কম ডট বিডি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।