নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দুই দিনে রাকাবের ২৭৩ কোটি টাকা বকেয়া ঋণ আদায়

নভেম্বর ২৭, ২০২২ ৮:১২ 👁️ ৫৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: দুই দিনে ২৭৩ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। গত ২২ ও ২৩ নভেম্বর ব্যাংকের সকল শাখায় একযোগে ঋণ আদায় মহাক্যাম্প পরিচালনা করা হয়ভ এই মহাক্যাম্পে ১৪ হাজার ১০৮ জন গ্রাহকের কাছ থেকে ২৭৩ কোটি ৩০ লাখ টাকা বকেয়া ঋণ আদায় করা হয়। রোবাবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

রাকাব জানায়, মোট আদায় করা বকেয়া ঋণের মধ্যে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ২৭ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ ১৯৮ কোটি ২২ লাখ টাকা, পুনঃতফশীলকৃত ঋণ ২১ কোটি ৯৪ লাখ টাকা, এক্সিট সুবিধার আওতায় প্রদানকৃত ঋণ এবং অন্যান্য ঋণ থেকে আদায় ২৫ কোটি ৯৪ লাখ টাকা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এর মধ্যে রাজশাহী বিভাগ ১৫৪ কোটি ৯৭ লাখ, রংপুর বিভাগ ১১৭ কোটি ৬১ লাখ এবং স্থানীয় মুখ্য কার্যালয় ৭১ লাখ টাকা ঋণ আদায় করে। মহাক্যাম্পে ঋণ আদায়ের পাশাপাশি বিভিন্ন হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৬৯ লাখ টাকা আমানত সংগ্রহ এবং উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণও করা হয়।

আরও পড়ুনঃ  ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

এ ঋণ আদায় মহাক্যাম্পে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীসহ বিভিন্ন জোনের জোনাল ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। ব্যাংক ব্যবস্থাপনা আশাপ্রকাশ করে, মহাক্যাম্পে ঋণ আদায়ের ধারাবাহিকতা বজায় রেখে আগামী ডিসেম্বরের মধ্যে সকল প্যারামিটারে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এ জন্য সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।