নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নভেম্বর ২০, ২০২৬ ৯:০৬ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দুর্গাপুরের হরিয়াপাড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে মিজানুর রহমান (২৯), পলাশবাড়ী গ্রামের মৃত দলিল আলীর ছেলে উজ্জ্বল আলী (২৮) এবং হরিয়াপাড়া গ্রামের শমসের আলীর ছেলে সাইফুল ইসলাম (৫০)।

জেলা পুলিশ জানায়, শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে ডিবির এসআই গনি চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্গাপুরের কানপাড়া বাজার এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হরিয়াপাড়া গ্রামে সাইফুল ইসলামের বাড়ির সামনে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে সকাল ৬টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সকাল সাড়ে ৭টার দিকে মিজানুর রহমান ও উজ্জ্বল আলীর দেহ তল্লাশি করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকেই গ্রেপ্তার করা হয়।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।