নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

নভেম্বর ১৬, ২০২৬ ১০:২২ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) রাজশাহীর কর্মকর্তারা। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) মোহাঃ রায়হান আলী ও বিশেষজ্ঞ মোঃ আল-আমিন এবং বিসিক শিল্পনগরী কার্যালয়, রাজশাহীর উপব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম।

সাক্ষাৎকালে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে মেলা আয়োজনসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।