নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

জানুয়ারি ২৬, ২০২৩ ৬:৫৪ 👁️ ৫৭ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছরশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

নিহত নুরুল ইসলাম জেলা পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অহনকলি গ্রামের অসিম তালুকদার প্রামাণিকের ছেলে।

নিহত পুলিশ কর্মকর্তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী ইসলামপুর পুলিশ তদন্তকেন্দ্রের বাবুর্চি জাহির উদ্দিন (৬০) জানান, বেলা ১টার দিকে ইসলামপুর তদন্ত কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে হায়াত মোড়ের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নুরুল ইসলাম ও তিনি আহত হন। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলাম মারা যান।

আরও পড়ুনঃ  সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহদাৎ হোসেন বলেন, ‘দ্রুতগতির একটি মোটরসাইকেল পুলিশ সদস্য নুরুল ইসলামের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় নুরুল ইসলাম, বাবুর্চি জহির উদ্দিনসহ ওই মোটরসাইকেলের চালক আহত হয়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই নুরুল ইসলাম মারা যান।’

আরও পড়ুনঃ  নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, ‘নুরুল ইসলামকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। একই ঘটনায় গুরুতর আহত জাহির উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, ‘দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেলই জব্দ করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।’

জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) এসএম জাকারিয়া বলেন, ‘দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।